উবুন্টু লিনাক্স নিয়ে প্রচার করার সময় প্রায়ই সমস্যার সম্মুক্ষিন হই যে নতুন ব্যবহারকারীরা একেবারে প্রাথমিক জিনিসগুলোও কিভাবে করতে হয় তা বুঝে উঠতে পারছেন না। অথবা বিভিন্ন সহায়িকা/লেখাগুলো যেখানে সেখানে ছড়িয়ে-ছিটিয়ে থাকার কারণে নতুন ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে বারবার বিভিন্ন সাইট/ফোরাম/ব্লগ ঘাটতে হয় যা কখনও কখনও বিরক্তির উদ্রেক করে। এই সব কারণ থেকেই উবুন্টু লিনাক্সের একটি সহায়িকা লেখার চিন্তা এসেছিলো মাথায়। যেই ভাবা সেই কাজ হিসেবে গত বছরের অক্টোবরে শুরুও করেছিলাম। কিন্তু বিভিন্ন কাজের মাঝে ও আলসেমীর কারণেও ধীরে ধীরে কাজ আগাতে থাকে। এপ্রিলে উবুন্টু লিনাক্স ৯.০৪ রিলিজ হওয়ার আগে আগে মনে হলো কাজটি শেষ করা উচিত। এরপর শাবাব মুস্তাফা, অয়ন খান, নির্ঝর, মানচুমাহারা, স্বপ্নচারীসহ লেখাটি বাংলাদেশ লিনাক্স ইউজার এলায়েন্স ডকুমেন্টেশন দলের বেশ কয়েকজনের পরামর্শ ও সহায়তায় শেষ পর্যন্ত উবুন্টু লিনাক্স ৯.০৪ সহায়িকা প্রকাশ করা হলো।

লেখাটি বাংলাদেশ লিনাক্স ইউজার এলায়েন্স ডকুমেন্টেশন দলের প্রকাশনা। প্রচারে সহায়তা করছে উবুন্টু বাংলাদেশ ও আমাদের প্রযুক্তি ফোরাম।

বইয়ের লাইসেন্স ক্রিয়েটিভ কমন্স by-nc-sa

More >

VN:F [1.9.3_1094]
Rating: 0.0/5 (0 votes cast)