অর্থহীন এক জীবনে কিছু আশার কথা
Posts tagged উবুন্টু বাংলাদেশ
নকলের হাত থেকে সাবধান, এবার তা বলতে হলো উবুন্টু বাংলাদেশের জন্য
Jul 30th
আজকে দুপুরে উবুন্টু বাংলাদেশ মেইলিং লিস্টে একটি গুরুতর বিষয় সবার গোচরে আনা হয়েছে। তা হচ্ছে চিটাগং-এ “Ubuntu Bangladesh Ltd.” নামক একটি প্রতিষ্ঠানের কার্যক্রম কেবল সন্দেহজনকই নয় বরং বেআইনীও বটে। উবুন্টুর অফিসিয়াল স্পন্সর Canonical Ltd., এবং বাংলাদেশে তাদের অনুমোদিত একমাত্র লোকো টিম হচ্ছে “Ubuntu Bangladesh”, এর বাইরে আর কোন টিম অফিসিয়ালি বাংলাদেশে তাদের কার্যক্রম চালাচ্ছে না। “Ubuntu” ক্যানোনিক্যাল লিমিটেড-এর রেজিস্টার্ড ট্রেডমার্ক এবং লিখিত অনুমতি ছাড়া কোন ব্যবসায় প্রতিষ্ঠান অথবা অন্য কোন গ্রুপ তাদের সেবার মাঝে Ubuntu শব্দ ব্যবহার করতে পারেন না। এছাড়া যতদূর ধারণা আছে Bangladesh Company Act 1994 অনুযায়ী Ltd. কেবল রেজিস্টার্ড সীমিতদায় প্রতিষ্ঠানে ব্যবহার করা যায়, অননুমোদিত ব্যবহার দন্ডনীয় অপরাধ।
একই সাথে উক্ত “উবুন্টু বাংলাদেশ লিমিটেড”-এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা বিভিন্ন এলাকার মানুষ ও প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ আত্মসাত করেছে “Ubuntu Rural ICT Center” প্রতিষ্ঠার নাম করে। ক্যানোনিক্যালের এমন কোন উদ্যোগ শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের আর কোথাও নেই।
তাদের এই কার্যক্রম ক্যানোনিক্যালের লিগ্যাল টিমের গোচরে আনা হয়েছে, একই সাথে ফেসবুকে অবস্থিত তাদের প্রোমোশন্যাল পেজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
এদের কার্যক্রম সম্পর্কে সকলকে সতর্ক থাকার জন্য বলা হলো একই সাথে সকলকে অনুরোধ করছি তাদের এই বেআইনী কার্যক্রম সম্পর্কে মানুষকে সচেতন করুন, প্রতিরোধ গড়ে তুলতে সহযোগীতা করুন।
একই সাথে এখানে উল্লেখ করা হচ্ছে যে, কেউ যদি উবুন্টুর জন্য কাজ করতে চান তবে তাদেরকে আমরা স্বাগত জানাই। কিন্তু অনুগ্রহ করে কোন উদ্যোগ নেয়ার আগে উবুন্টু বাংলাদেশ টিমের গোচরে আনবেন এবং তাদের কাছ থেকে প্রয়োজনীয় নির্দেশনা নিয়ে নিবেন। অতিউৎসাহী হয়ে বেআইনী কোনকিছুর সাথে জড়িয়ে পড়বেন না।
উবুন্টু বাংলাদেশ ও আমি- একটি নতুন অধ্যায়ের সূচনা
Jul 27th
আমার এই গল্পের শুরু আজ থেকে তিন বছর আগে ২০০৮ সালের নভেম্বরে।
খুব বেশিদিন হয়নি আমি লিনাক্সের ভুবনে পদার্পন করেছি, সেটাও আরও অনেকের মতো উবুন্টু লিনাক্স দিয়ে। আমি যখন লিনাক্সের ভুবনে আসি লিনাক্স ওপেনসোর্স নিয়ে ভাসা ভাসা ধারণা নিয়ে, প্রবল আগ্রহ থেকেই আমার পথ চলা। তখনও ওপেনসোর্স বা লিনাক্স নিয়ে এতো মাতামাতি শুরু হয়নি, ওপেনসোর্স বা লিনাক্সের উপর বাংলা লেখাও অপ্রতুল। লিনাক্স নিয়ে গুতাই, প্রতিদিন এর শক্তি/ফিচার/সৌন্দর্য নিয়ে আপন মনে পুলকিত হই। আমার চাহিদা খুবই সাধারণ থাকায় খুব বেশি সমস্যায় পরিনি, আবার যেসব সাধারণ সমস্যায় পরেছিলাম তার সমাধান করে নিয়েছি বিভিন্ন বিদেশী সাইট/ফোরামের সহায়তায়। এরপর কিছুদিন উবুন্টু বাংলা অনুবাদও করলাম।
এভাবেই ঘুরতে ঘুরতে একদিন উবুন্টু উইকি-তে লোকো টিম সম্পর্কে জানতে পারি। পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে লোকো টিমের মাধ্যমে একটি বড় উবুন্টু সম্প্রদায় দাঁড়িয়ে আছে দেখে পুলকিত হই। সেখানেই একটু খুঁজতে পেয়ে যাই উবুন্টু বাংলাদেশ টিম প্রোফাইল। বাংলাদেশে আরও উবুন্টু ব্যবহারকারীদের সাথে পরিচিত হবো এই আশায় উবুন্টু বাংলাদেশ ওয়েবপোর্টালে যাই। সেখানে পুরাতন কিছু খবর ও সহায়িকা দেখি। মনে হয় আর সবক্ষেত্রের মতো এই ওয়েবপোর্টালও অবহেলিত।
মনে হলো যদি তাদের কোনভাবে সহযোগীতা করা যায়। যেমন ভাবা তেমন কাজ। তাদের যোগাযোগ পাতায় জানিয়ে দিলাম তাদের পোর্টাল আপডেট ও নতুন সহায়িকা লেখার কাজে সহযোগীতা করতে ইচ্ছুক।
কিছুদিন পরই একজন ইমেইল করলেন আমার আগ্রহকে উৎসাহ দিয়ে জানতে চাইলেন কিভাবে আমি সাহায্য করতে চাই। এই একজন আর কেউ নন উবুন্টু বাংলাদেশ টিমের লিডার রাসেল জন। আমি আবারও তাকে জানালাম নতুন খবর আপডেট ও কিছু লেখা দিতে আগ্রহী আছি। সে আমাকে জিজ্ঞাসা করে আমি অনুবাদে আগ্রহী কিনা, এবং এরপর আমাকে পরখ করার জন্য তিনটি আর্টিকেল পাঠায় অনুবাদ করতে। আর্টিকেল দেখে কিছুটা হতাশ হই, কারণ সেগুলোর প্রত্যেকটিই তিন মাসের বেশি পুরাতন। যাই হোক যথাসময়ে অনুবাদ করে দিলাম তাকে। তখন তিনি আমাকে বললেন তিনি আমাকে উবুন্টু বাংলাদেশ সাইটে এক্সেস দিচ্ছেন আমি যেনো নিজেই পোস্টগুলো দিয়ে দেই। যদিও আমি কখনও জুমলায় কাজ করিনি, একটু ঘেটে দেখে নিলাম কোথায় কি আছে এরপর পোস্ট দিলাম। সেই থেকে শুরু এরপর বিভিন্ন সময়ে বিভিন্ন লেখা ও খবর সাইটে দিয়েছি। More >
সংগ্রহ করুন উবুন্টু লিনাক্স টিশার্ট
Mar 30th
ওপেনসোর্স/লিনাক্স প্রেমিকদের একটা বড় অংশ বেশ কিছুদিন ধরেই আগ্রহ জানাচ্ছিলো লিনাক্স/ওপেনসোর্স ভিত্তিক মার্কেন্ডাইজের জন্য। অনেকেই জানতে চাইছিলো স্টিকার/পোস্টার/মগ/টিশার্ট ডিস্ট্রিবিউট করা সম্ভব কিনা কমিউনিটির পক্ষ থেকে। উবুন্টু বাংলাদেশও তাদের পরিচালনার খরচ ওঠানোর জন্য অনুদানের উপর নির্ভর না করে নিজেদের কিছু পণ্য বিক্রি করে প্রয়োজনীয় অর্থ সংগ্রহের কথা ভাবছিলো। কিন্তু নানা কারনে এই উদ্যোগ বারবার পিছিয়ে যাচ্ছিলো। অবশেষে কিছু কাজ এগোনো সম্ভব হয়েছে, জনপ্রিয় উবুন্টু লিনাক্সের টিশার্ট প্রথম প্রচারের ব্যবস্থা করেছে উবুন্টু বাংলাদেশ টিম, সহায়তায় রয়েছে বাংলাদেশ লিনাক্স ইউজার্স এলায়েন্স ও আমাদের প্রযুক্তি ফোরাম।
More >
বাংলায় উবুন্টু লিনাক্স ৯.০৪ সহায়িকা
Jul 30th
উবুন্টু লিনাক্স নিয়ে প্রচার করার সময় প্রায়ই সমস্যার সম্মুক্ষিন হই যে নতুন ব্যবহারকারীরা একেবারে প্রাথমিক জিনিসগুলোও কিভাবে করতে হয় তা বুঝে উঠতে পারছেন না। অথবা বিভিন্ন সহায়িকা/লেখাগুলো যেখানে সেখানে ছড়িয়ে-ছিটিয়ে থাকার কারণে নতুন ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে বারবার বিভিন্ন সাইট/ফোরাম/ব্লগ ঘাটতে হয় যা কখনও কখনও বিরক্তির উদ্রেক করে। এই সব কারণ থেকেই উবুন্টু লিনাক্সের একটি সহায়িকা লেখার চিন্তা এসেছিলো মাথায়। যেই ভাবা সেই কাজ হিসেবে গত বছরের অক্টোবরে শুরুও করেছিলাম। কিন্তু বিভিন্ন কাজের মাঝে ও আলসেমীর কারণেও ধীরে ধীরে কাজ আগাতে থাকে। এপ্রিলে উবুন্টু লিনাক্স ৯.০৪ রিলিজ হওয়ার আগে আগে মনে হলো কাজটি শেষ করা উচিত। এরপর শাবাব মুস্তাফা, অয়ন খান, নির্ঝর, মানচুমাহারা, স্বপ্নচারীসহ লেখাটি বাংলাদেশ লিনাক্স ইউজার এলায়েন্স ডকুমেন্টেশন দলের বেশ কয়েকজনের পরামর্শ ও সহায়তায় শেষ পর্যন্ত উবুন্টু লিনাক্স ৯.০৪ সহায়িকা প্রকাশ করা হলো।
লেখাটি বাংলাদেশ লিনাক্স ইউজার এলায়েন্স ডকুমেন্টেশন দলের প্রকাশনা। প্রচারে সহায়তা করছে উবুন্টু বাংলাদেশ ও আমাদের প্রযুক্তি ফোরাম।
বইয়ের লাইসেন্স ক্রিয়েটিভ কমন্স by-nc-sa
ওপেনসোর্স, উবুন্টু, বিএলইউএ এবং আমি
Jul 20th
ওপেনসোর্স আন্দোলন (open source movement/initiative) সারা বিশ্বের সফটওয়্যার জগতের একটি বহু আলোচিত/বিতর্কিত বিষয়। ওপেনসোর্স বলতে সফটওয়্যারের সোর্সকোডকে সহজে পর্যবেক্ষন, পরিমার্জন ও ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়া বুঝানো হয়ে থাকে। ওপেনসোর্স আন্দোলনের মূল ফ্রি (উন্মুক্ত/স্বাধীনতা অর্থে) সফটওয়্যার আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত। রিচার্ড ম্যাথিউ স্টলম্যান ১৯৮৫ সালে ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন গড়ে তুলেন এবং সেই সাথে ফ্রি সফটওয়্যার আন্দোলনের সূচনা করেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই মানুষ ফ্রি (উন্মুক্ত) সফটওয়্যারের সাথে ফ্রি (বিনামূল্যের) সফটওয়্যার গুলিয়ে ফেলতে থাকে বলে ১৯৯৮ সালে জন হল, লেরী আগাসটিন, এরিক রেমন্ড, ব্রুস পেরেন্স প্রমুখ ওপেনসোর্স আন্দোলনের কথা ঘোষণা দেন।ওপেনসোর্স আন্দোলনের ইতিহাস
এই ওপেনসোর্স আন্দোলনের মূল উদ্দেশ্য হলো যেকোন সফটওয়্যার ব্যবহার, পরিবর্তন এবং (ক্ষেত্রবিশেষে) বিতরণের পূর্ণ ব্যক্তিস্বাধীনতা নিশ্চিত করা। একটি সফটওয়্যারের সোর্স কোড যদি উন্মুক্ত হয় তাহলে
১) সফটওয়্যারের ক্রুটি (bug) দ্রুত দূর করা সম্ভব হবে
২) সফটওয়্যারের সাপোর্ট উন্নত মানের হবে (যেহেতু পৃথিবীর যেকোন প্রান্ত থেকে যেকোন ডেভেলপারের সাহায্য পাওয়া যাবে)
৩) ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী সফটওয়্যার কাস্টোমাইজেশন সহজ হয়ে ওঠা
৪) একটি সফটওয়্যারের কোড দেখে আরও উন্নত অপর একটি সফটওয়্যার তৈরি করা সহজ
৫) ওপেনসোর্স সফটওয়্যারের বিভিন্ন ডিরাইভেটিভস থাকার কারনে ব্যবহারকারীরা যেকোন পরিস্থিতিতে তাদের চাহিদা মেটাতে পারেন
৬) অধিকাংশ ওপেনসোর্স সফটওয়্যার ব্যবহারের জন্য উন্মুক্ত
More >



