নকলের হাত থেকে সাবধান, এবার তা বলতে হলো উবুন্টু বাংলাদেশের জন্য

আজকে দুপুরে উবুন্টু বাংলাদেশ মেইলিং লিস্টে একটি গুরুতর বিষয় সবার গোচরে আনা হয়েছে। তা হচ্ছে চিটাগং-এ “Ubuntu Bangladesh Ltd.” নামক একটি প্রতিষ্ঠানের কার্যক্রম কেবল সন্দেহজনকই নয় বরং বেআইনীও বটে। উবুন্টুর অফিসিয়াল স্পন্সর Canonical Ltd., এবং বাংলাদেশে তাদের অনুমোদিত একমাত্র লোকো টিম হচ্ছে “Ubuntu Bangladesh”, এর বাইরে আর কোন টিম অফিসিয়ালি বাংলাদেশে তাদের কার্যক্রম চালাচ্ছে না। “Ubuntu” ক্যানোনিক্যাল লিমিটেড-এর রেজিস্টার্ড ট্রেডমার্ক এবং লিখিত অনুমতি ছাড়া কোন ব্যবসায় প্রতিষ্ঠান অথবা অন্য কোন গ্রুপ তাদের সেবার মাঝে Ubuntu শব্দ ব্যবহার করতে পারেন না। এছাড়া যতদূর ধারণা আছে Bangladesh Company Act 1994 অনুযায়ী Ltd. কেবল রেজিস্টার্ড সীমিতদায় প্রতিষ্ঠানে ব্যবহার করা যায়, অননুমোদিত ব্যবহার দন্ডনীয় অপরাধ।

একই সাথে উক্ত “উবুন্টু বাংলাদেশ লিমিটেড”-এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা বিভিন্ন এলাকার মানুষ ও প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ আত্মসাত করেছে “Ubuntu Rural ICT Center” প্রতিষ্ঠার নাম করে। ক্যানোনিক্যালের এমন কোন উদ্যোগ শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের আর কোথাও নেই।

তাদের এই কার্যক্রম ক্যানোনিক্যালের লিগ্যাল টিমের গোচরে আনা হয়েছে, একই সাথে ফেসবুকে অবস্থিত তাদের প্রোমোশন্যাল পেজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

এদের কার্যক্রম সম্পর্কে সকলকে সতর্ক থাকার জন্য বলা হলো একই সাথে সকলকে অনুরোধ করছি তাদের এই বেআইনী কার্যক্রম সম্পর্কে মানুষকে সচেতন করুন, প্রতিরোধ গড়ে তুলতে সহযোগীতা করুন।

একই সাথে এখানে উল্লেখ করা হচ্ছে যে, কেউ যদি উবুন্টুর জন্য কাজ করতে চান তবে তাদেরকে আমরা স্বাগত জানাই। কিন্তু অনুগ্রহ করে কোন উদ্যোগ নেয়ার আগে উবুন্টু বাংলাদেশ টিমের গোচরে আনবেন এবং তাদের কাছ থেকে প্রয়োজনীয় নির্দেশনা নিয়ে নিবেন। অতিউৎসাহী হয়ে বেআইনী কোনকিছুর সাথে জড়িয়ে পড়বেন না।

This entry was posted in উবুন্টু বাংলাদেশ, উবুন্টু লিনাক্স, ওপেনসোর্স, কুবুন্টু লিনাক্স, লিনাক্স and tagged , , , , , , . Bookmark the permalink.

8 Responses to নকলের হাত থেকে সাবধান, এবার তা বলতে হলো উবুন্টু বাংলাদেশের জন্য

  1. সবখানে ক্রস পোস্টং করতে হবে এই লেখাটি। হয়ত আরো তথ্য বের হয়ে আসবে এভাবে।

    • আশাবাদী says:

      ক্রসপোস্টিং দিয়েন, যতো বেশি মানুষকে জানানো যায় ততোই ভালো। পরবর্তীতে উবুন্টু বাংলাদেশ টিম এদের কারণে আইনী জটিলতায় পড়তে পারে।

      তবে একটি বিষয় ক্রস পোস্টিং এর সময় অনুগ্রহ করে আমার ব্লগের লিঙ্ক দিতে কেউ ভুলবেন না। :)

  2. সারিম খান says:

    জিডি করা দরকার।

    এখানে পোস্টালাম। http://www.rongmohol.com/viewtopic.php?pid=101401#p101401

    ফোরাম অ্যানাউন্সমেন্ট করে দিবো নাকি ?

  3. Anis says:

    OMG! Even I was invited by them and visited their office at Chittagong. They offered me to set up a Training Center (with their funding) at my Thana. I really have believed them after talking with their local agent. However, I was not interested for this project. Thanks God!

  4. Pingback: Tweets that mention আশাবাদীর দিনপঞ্জিকা » নকলের হাত থেকে সাবধান, এবার তা বলতে হলো উবুন্টু বাংলাদেশের জন্য -- Topsy

  5. gazi says:

    ভাই,
    আমি মনে করি ওদেরকে উকিলের মাধ্যমে একটি সতর্কবানী পত্র পাঠানো যায়। পরবর্তীতে আইনের ব্যবস্থা নেয়া যেতে পারে।

  6. সাইফ says:

    পোস্টের শিরনাম বদল করে কি ব্লগে দিতে পারবো..?
    যেমন: “নকল উবুন্টু বাংলাদেশ লিঃ”

  7. Pingback: নকল উবুন্টু বাংলাদেশ লিঃ « সাইফ ব্লগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>